বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

তীব্র সবজি সংকটে ব্রিটেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র সবজি সংকটের কারণে একবারে বেশি কিনতে নিষেধ করা হচ্ছে ব্রিটেনজুড়ে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন ও সরবরাহে ঘাটতিবে দায়ী করছেন কৃষকরা। 

বৈরী আবহাওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপ ও আফ্রিকা থেকে যুক্তরাজ্যে নির্দিষ্ট কিছু ফল ও সবজি আসা কমে গেছে। 

সরবরাহের এই ঘাটতিতে গোলমরিচ, টমেটো, বেগুন, ফুলকপি, শসা ও লতার সংকটেও পড়েছে দেশটি। যুক্তরাজ্যে টেসকো, আসডা, মরিসনস ও আলডির মতো বড় বড় সুপারশপগুলো নির্দিষ্ট কিছু সবজি ও ফল কিনতে সংখ্যা নির্ধারণ করে দিয়েছে।

কিছু সুপারমার্কেটে গ্রাহকদের তিনটির বেশি টমেটো ও দুটির বেশি শসা কিনতে নিষেধ করা হয়েছে। কোনো কোনো দোকান টমেটো, মরিচ, শসা, লেটুস, ব্রকলি ও ফুলকপিতে অস্থায়ী তিনপ্যাকের সীমা চালু করেছে। কোনো গ্রাহক এগুলোর যেকোনো তিনটি কিনতে পারবেন।

ব্যবসায়ীরা বলছেন, নানা সংকটের পাশাপাশি বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় নেদারল্যান্ডসের চাষিরা গ্রিনহাউসে চাষাবাদে হিমশিম খাচ্ছেন। সেখান থেকেও সরবরাহ কম হচ্ছে।

কৃষকদেরও দাবি, যুক্তরাজ্যের গ্রিনহাউজগুলোতে অতিরিক্ত বিদ্যুৎ খরচের কারণে শীতে উৎপাদন কমে গেছে। স্পেনে তুষারপাত ও শিলাবৃষ্টিতে গত সপ্তাহে উত্তর আফ্রিকায় ফসলের বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit