মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী এই বিশ্বকাপে কোনো দলই আধিপত্য দেখাতে পারছে না: স্ক্যালোনি পানির নিচে রেললাইন, হাজারো যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে আছে পর্যটক এক্সপ্রেস ফুলবাড়ীতে ৩০ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা॥ ডোমারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড ইউক্রেন সংঘাতের ব্যর্থতা ঢাকতে ‘ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ’ তত্ত্বে জোর রাশিয়ার

ধনীদের তালিকায় আদানির অবস্থান ৩০, সম্পদ ৪০ বিলিয়নেরও নিচে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে ভারতীয় এ ধনকুবের সম্পদ ৩৯ দশমিক ৯ বিলিয়ন ডলার। তিনি তালিকার ৩০তম স্থানে অবস্থান করছেন। এদিকে ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার ইনডেক্সে গৌতম আদানির অবস্থান ৩৭ নম্বরে আর তার মোট সম্পদ ৩৩ দশমিক ৭ বিলিয়ন ডলার।

অন্যদিকে আদানি ও তা প্রতিদ্বন্দ্বী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মধ্যে ব্যবধান বাড়ছেই। বর্তমানে আদানির সম্পদের পরিমাণ আম্বানির সম্পদের প্রায় অর্ধেক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্লুমবার্গের তালিকার ১০তম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। তার মোট সম্পদ ৮১ দশমিক ৭ বিলিয়ন ডলার।

ফোর্বসের তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের মোট সম্পদ ৮৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। তিনি এ তালিকার ৮ নম্বর স্থানে রয়েছেন। কাজেই বর্তমানে তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি।

মূলত জানুয়ারিতে দুর্নীতি ও জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বিনিয়োগবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। এর পরেই রীতিমতো ধস নামে আদানি গ্রুপের শেয়ার দরে। ফলে এশিয়ার এককালের সবচেয়ে ধনী এ ব্যক্তির হাতছাড়া হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ।

ইন্ডিয়া টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ জানুয়ারি দুই বছরের অনুসন্ধানের পর আদানি গ্রুপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে হিনডেনবার্গ রিসার্চ। তার আগে গৌতম আদানি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে বসেছিলেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit