বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম

১০ রানেই অলআউট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন নজির গড়ল আইল অফ ম্যান। মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল দলটি। প্রতিপক্ষ স্পেন মাত্র ২ বল খেলেই জয় তুলে নেয়।

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে এত কম রানে এর আগে কোনো দল অলআউট হয়নি। বিগ ব্যাশে সিডনি থান্ডার করেছিল ১৫ রান। সেটাই এত দিন এক ইনিংসে সর্বনিম্ন রান ছিল।

স্পেনের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি আইরিশ সাগরের এই দ্বীপের ব্যাটাররা। স্পেনের হয়ে মোহাম্মদ কামরান ও আতিফ মাহমুদ ৪টি করে উইকেট নেন। তারা তুইজনে মিলে ৮ ওভারে ৩টি মেডেন করেন। দেন ১০ রান। হ্যাটট্রিকও করেন কামরান।
 
আইল অফ ম্যানের বাকি ২ উইকেট তুলেন নেন বাঁহাতি স্পিনার লর্ন বার্নস। তিনি কোনো রান দেননি। মাত্র ৮.৪ ওভারে পুরো দল অলআউট হয়ে যায়।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই নো করেন জোসেফ। ফ্রি হিটে চার মারেন আওয়াইস আহমেদ। পরের বলে ছক্কা মারেন তিনি। ম্যাচ জিতে যায় স্পেন। সেই সঙ্গে ৬ ম্যাচের সিরিজ় ৫-০ জিতে যায় তারা। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বনিম্ন রানের নজির ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২১ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা। চলতি বছরই বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৫.৫ ওভারে ১৫ রানে অলআউট হয়ে গিয়েছিল সিডনি। সেই সব নজির ভেঙে ফেলল আইল অফ ম্যান।

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit