বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

হঠাৎ কার স্মৃতিতে ভাসলেন শাহরুখ?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় নস্টালজিয়ায় ভাসলেন শাহরুখ। ‘কাভি হাঁ কাভি না’ ছবির কথা মনে করে স্মৃতিরোমন্থন করলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যারিয়ারে অনেকটা লম্বা পথ সফর করে এগিয়ে এসেছেন শাহরুখ। পিছু ফিরে তাকালে কোন চরিত্র আজও তাকে ভাবায়, কোন চরিত্র আজও তার পছন্দের হয়ে থেকে গিয়েছে সেটাই যেন তার এই পোস্টে ধরা পড়ল।

রোববার (২৬ ফেব্রুয়ারি) একটি ‘কাভি হাঁ কাভি না’ ছবির ক্লিপ শাহরুখ খান শেয়ার করেন ফেসবুকে। সেখানে তাকে একটি স্যাক্সোফোন বাজাতে দেখা যাচ্ছে এবং একটি সাদাকালো ছবিতে শার্ট, ব্লেজার এবং টুপি পরা।

এই ছবিটি পোস্ট করে শাহরুখ খান লেখেন, ‘বয়সের সেই সময়টায়, জীবনের সেই ধাপের, অনিয়ন্ত্রিত শিল্প, নৈপুণ্য আজও ব্যাখ্যা করা সম্ভব নয়। তখন আমার চারপাশে ভারতের সেরা কাস্ট এবং ক্রিউ, সঙ্গে একজন সেরা পরিচালক। সেই পরিচালকের থেকে কত কিছুই না শিখেছি। তাকে আমি ভীষণ মিস করি। তিনিই আমায় শিখিয়েছিলেন যে মাঝে মাঝে আমরা সেই সেরা মুহূর্তগুলোকে হারিয়ে ফেলি, কিন্তু জিতে যাই বাকি অনেক কিছুই। আমি নিশ্চিত, আজও এখনও এই পৃথিবীর কোথাও সুনীল আছে।’

প্রসঙ্গগত ‘কাভি হাঁ কাভি না’ ছবিতে অভিনেতার চরিত্রের নাম ছিল সুনীল। ছবিটির পরিচালনা করেছিলেন কুন্দন শাহ। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবিটি। ২৯ বছর পর আজও সেই ছবি নিয়ে নস্টালজিয়ায় ভাসলেন কিং খান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit