রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে পরোয়ানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটি আদালত। দেশটির গুজরানওয়ালার সন্ত্রাসবাদবিরোধী একটি আদালত এ পরোয়ানা জারি করেন। শুক্রবার আদালত রানা সানাউল্লাহর বিরুদ্ধে এ নির্দেশ দেন। খবর ডনের।

শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। তবে বিচারক সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন এবং গুজরানওয়ালার এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ দিয়েছেন। পাশাপাশি আদালত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগামী ৭ মার্চের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করে আদালতে হাজির করারও নির্দেশ দিয়েছেন। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি রানা জাহিদ জামিনযোগ্য এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

২০২২ সালের ৫ আগস্ট পাকিস্তান মুসলিম লিগ-কিউ (পিএমএল-কিউ) নেতা শাহকাজ আসলাম মন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে শিল্প থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তৎকালীন পাঞ্জাবের মুখ্য সচিব ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন মন্ত্রী। জনসভায় দেওয়া একাধিক বক্তব্যে দেশটির বিচার বিভাগ এবং সরকারি কর্মকর্তাদের রানা সানাউল্লাহ হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়। সেই মামলার পর শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গুজরানওয়ালা আদালত মামলাটি গ্রহণ করেছেন। গুজরানওয়ালার সন্ত্রাসবাদবিরোধী আদালত পুলিশের দেওয়া প্রতিবেদন খারিজ করে দেন। আগামী ৭ মার্চ রানা সানাউল্লাহকে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit