শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

জমজমাট একুশে বই মেলার শেষ শুক্রবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : সকালে শিশু প্রহরে কচি কাঁচাদের বাঁধ ভাঙা উচ্ছাস, আর বিকেল থেকে সব বয়সী মানুষের ভিড়ে জমজমাট একুশে বই মেলার শেষ শুক্রবার। প্রিয় লেখকের বই ও অটোগ্রাফ পেতে রীতিমতো লাইনে দাঁড়াতে হয়েছে পাঠকদের। প্রচুর জনস্রোত থাকলেও বেচাকেনা নিয়ে লেখক প্রকাশকদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া।

এবারের বই মেলার শেষ শুক্রবার। সকাল থেকে অভিভাবকরা শিশুদের হাত ধরে নিয়ে এসেছেন প্রাণের মেলায়।  

মেলায় এসে পছন্দের বই পেয়ে উচ্ছাস প্রকাশ করে ক্ষুদে পাঠকরাও। আর বাড়তি পাওয়া টুকটুকি, হালুম, ইকরি আর শিকুদের নাচ-গান। 
বেলা বাড়ার সাথে সাথে রাজধানী-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পাঠক-দর্শনার্থী আসতে থাকেন প্রাণের মেলায়।

প্রিয় লেখকের বই কিনে সেই বইয়ে লেখকের ভালবাসার ছোয়া পেতে দীর্ঘ লাইনে দাঁড়ান পাঠকরা।

বাংলা একাডেমী প্রাঙ্গনে এ বছর প্রকাশিক ৩০ টি ব্রেইল বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এখানে অংশ নেন দৃষ্টি প্রতিবন্ধী অনেক পাঠক-লেখক। সবার জন্য জ্ঞানের আলো ছড়াতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

সন্ধ্যার পর উপচে পড়া ভিড় মেলায়। বিদেশিরাও উচ্ছাস প্রকাশ করেন মেলা নিয়ে।

ছুটির দিয়ে প্রায় সব স্টল প্যাভিলিয়নে লেখকরা উপস্থিত থেকে কথা বলেন নিজেদের বই নিয়ে।

তবে প্রকাশকরা বলছেন, দর্শনার্থীর উপচে পড়া ভিড় থাকলেও পাঠক কম।

আর বেচাকেনা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানান প্রকাশক ও বিক্রেতারা।    

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit