শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

জাপানের সমুদ্র সৈকতে রহস্যময় ধাতব বল নিয়ে হইচই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ নাগরিকদের পাশাপাশি জাপান সরকারের কর্মকর্তারাও বলটি দেখে বিস্মিত। তারা এটা নানা পরীক্ষা-নিরীক্ষা করেন। সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকেরই প্রশ্ন, বিশাল ফাঁপা লোহার বলটি আসলে কী আর কীভাবেই বা এটা জাপানের সৈকতে ভেসে এলো?

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, টোকিও থেকে প্রায় ১৫৫ মাইল দূরে দক্ষিণের উপকূলীয় শহর হামামাতসু সমুদ্র সৈকতে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে এক জাপানি নাগরিক প্রথম বিশাল ধাতব বলটি দেখতে পান। এরপর ফোনে পুলিশকে বিষয়টি জানান তিনি। তিনি বলেন, সমুদ্র সৈকতে একটি বড় গোলাকার বস্তু পড়ে রয়েছে।

এই খবরের পেই জাপানের গণমাধ্যমে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে সমুদ্র সৈকতে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করে। এলাকাটি পুলিশ, নিরাপত্তা রক্ষী ও উপকূলরক্ষীরা ঘিরে রাখে। তবে বিকেল ৪টায় এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, এই গোলকের ব্যাস প্রায় ১.৫ মিটার। এটা বোমা বা মাইন হতে পারে। বিশেষজ্ঞরা এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে বস্তুর ভেতরের অংশ পরীক্ষা করার পর জানান, এটার ভেতরের অংশ ফাঁপা। বলটি পরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডও ডেকেছিল পুলিশ। এরপর কিছু তদন্তকারীকে বিশেষ নিরাপত্তার পোশাক পরে সেটা পরীক্ষা করতেও দেখা যায়।

রিপোর্ট অনুযায়ী, এটি একটি বড় বৃত্ত যার উপর হুক রয়েছে। জাপানের নিরাপত্তা বাহিনী ও পুলিশ আরও তদন্তের জন্য বলটি তাদের হেফাজতে রেখেছে। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, জাপানের সমুদ্র সৈকতে যে বিশাল ধাতব বল পাওয়া গেছে, সেটা নিছকই সাধারণ সামুদ্রিক যানের কোনো অংশ হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit