শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

চৌগাছায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন মহাপরিচালক

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক। শুক্রবার ২৪ ফেব্রুয়ারী উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুরে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ের নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি।

এ সময় তাঁর সাথে ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ও উপজেরা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তাহেরপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন কালে তিনি এখানকার উপকারভোগীদের সাথে কথা বলেন ও খোজখবর নেন। এ সময় প্রতিবন্ধী,স্বামী পরিত্যক্তা, অসহায় বৃদ্ধ নারী-পুরুষ সকলেই আবেগাপপ্লত হয়ে পড়েন।

তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় এনেছেন। সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ২ শতক জমির মালিকানাসহ সেমিপাকা একক ঘর প্রদান করা হয়েছে। জমিসহ ঘরের মালিকানা পেয়ে তারা অর্থনৈতিক উন্নয়নে অংশ নিচ্ছেন-তাদের মুখে হাঁসি ফুটেছে। “মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ২০২১-২০২২ অর্থ বছর পর্যন্ত ৩টি ধাপে প্রায় ২ লক্ষ গৃহ জমিসহ হস্তান্তর করা হয়েছে।

চতুর্থ ধাপে প্রায় অর্ধ লক্ষাধিক গৃহ নির্মাণ কাজ চলমান এবং দ্রুতই প্রধানমন্ত্রী এগুলো হস্তান্তর করবেন। প্রকল্পটি গৃহহীনদের গৃহ প্রদানের পাশাপাশি দুই শতক জমির মালিকানা, সুপেয় পানি, বিদ্যুৎ, স্যানিটেশন সুবিধাসহ উন্নত জীবন যাপনের সুযোগ করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রকল্প পরিদর্শন শেষে তিনি নির্মাণ কাজের গুনগতমান নিশ্চিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি এসব গৃহের উপকারভোগীদের বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit