শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

বিশ্বভারতীতে মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রদর্শনের চেষ্টা, পুলিশি বাধায় পণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির নির্মিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ এবার কবিগুরুর স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের চেষ্টা করেছিল একটি ছাত্র সংগঠন। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শান্তিনিকেতনের রতনপল্লীতে ওই তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে বিশ্বভারতীর ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। তবে সেখান থেকে পুলিশ তাদের হটিয়ে দেয়। পুলিশি বাধার মুখে তথ্যচিত্রটি শেষ পর্যন্ত প্রদর্শন করতে পারেনি তারা।

বিশ্ববিদ্যালয়ে যখন এমন আয়োজন চলছিল তখন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দু’দিনের সফরে বিশ্বভারতীতে অবস্থান করছিলেন। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীসহ বিশিষ্টদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit