স্পোর্টস ডেস্ক : চার টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলতে ভারতে পুরো শক্তির দল নিয়েই এসেছিল অস্ট্রেলিয়া। তবে প্রথম দুই টেস্ট বাজে ভাবে হেরে সমালোচনার শিকার হচ্ছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিন দিনেই তৃতীয় টেস্ট হারের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান কামিন্স। কথা ছিল, তৃতীয় টেস্টের আগেই আবারো ভারতে ফিরবেন তিনি। তবে আজ ক্রিকেট অস্ট্রেলিয়া কামিন্সেকে উদ্ধৃত করে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তৃতীয় টেস্টের আগে ফেরা হচ্ছেনা কামিন্সের।
কামিন্সকে উদ্ধৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, কামিন্সের মা অসুস্থ, এখন তিনি প্যালিয়েটিভ কেয়ারে আছেন। যার কারণে আপাতত ভারতে ফেরা হচ্ছে না তার। পরিবারকে সময় দিতে এখন নিজ দেশেই থাকবেন তিনি।
এদিকে কামিন্সের অবর্তমানে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে দলকে দায়িত্ব দেবেন দলের সহ অধিনায়ক স্টিভেন স্মিথ। যদি কামিন্স চতুর্থ টেস্টের আগে ভারতে ফিরতে না পারেন, তাহলে সেই টেস্টেও অধিনায়কত্ব করবেন স্মিথ। চলতি বর্ডার-গাভাস্কার সিরিজে ২-০ তে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
এদিকে ইনজুরির কারণে ডেভিড ওয়ার্নার ও জশ হ্যাজেলউড সিরিজ থেকে ছিটকে গেছেন। এছাড়াও অ্যাস্টন অ্যাগারও অস্ট্রেলিয়াতে চলে গেছেন। ফলে দলের অধিনায়ক বাকি সময়টাতে না থাকাটা অস্ট্রেলিয়ার জন্য কতটা ক্ষতি হবে তা বোঝাই যাচ্ছে।
কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১৫