বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৪ বছরের খরা কাটাল বায়ার্ন মিউনিখ ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি॥ ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক। বার্সার খেলোয়াড়ের লাল কার্ডের সিদ্ধান্ত ‘ভুলভাবে’ পরিবর্তন করা হয়েছে নেত্রকোনায় যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপিত নেত্রকোণায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত মোল্লা ও তার ভাতিজা সিজান মোল্লা কারাগারে ঝড়ে বিধ্বস্ত ঘর, পাশে দাঁড়ালো ছাত্রদল মাধবদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‘এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড’

দূরপাল্লার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে আল জাজিরা জানিয়েছে, শত্রু দেশের পারমাণবিক আক্রমণ প্রতিহত করার ক্ষমতা যাচাইয়ে পরীক্ষাটি করা হয়েছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির প্রতিক্রিয়া ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলছে। এর মধ্যেই নিজেদের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া হাওয়াসাল-২ নামে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর হামগিয়ং প্রদেশের কিম চেক শহর থেকে কোরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।

কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, ২ হাজার কিলোমিটার দীর্ঘ (১ হাজার ২৪২ দশমিক ৭ মাইল) আকৃতির ক্ষেপণাস্ত্রগুলো ১০ হাজার ২০৮ সেকেন্ড থেকে ১০ হাজার ২২৪ সেকেন্ড পর্যন্ত প্রদক্ষিণ করেছে। এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্র দুটোর পাল্লা ছিল যথাক্রমে ৩৯৫ কিলোমিটার এবং ৩৩৭ কিলোমিটার।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ বলেছে, ‘৬০০ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারের সাহায্যে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিবহনের একটি মাধ্যম যা শত্রুর এয়ারফিল্ডকে পঙ্গু করে দিতে সক্ষম।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit