রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

কোন অভিনেত্রীর সঙ্গে নিজের তুলনা করলেন কঙ্গনা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : বিস্ফোরক মন্তব্যে নয়, এবার নিজের সঙ্গে প্রবীনা অভিনেত্রীর তুলনা টেনে সকলকে অবাক করলেন পরিচালক-অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা তার অল্প বয়সের চেহারার মিল খুঁজে পেলেন পুরনো দিনের বিখ্যাত অভিনেত্রী মধুবালার সঙ্গে। মধুবালার মৃত্যুবার্ষিকীতে কঙ্গনা জানালেন, শুরুর দিনগুলোতে তাকে অল্প বয়সের মধুবালার মতো দেখতে লাগত। মধুবালা ও তার ছবির একটি কোলাজ ভাগ করে নিয়ে ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, “মানুষ যেমন চান, আমি পর্দায় মধুবালা হয়ে যাই। তাই ভেবে দেখলাম। আমি যখন অভিনয় করতে শুরু করেছিলাম, মধুবালার অল্প বয়সের প্রতিরূপ ছিলাম কি?”

নিজের একটি ছবিও ভাগ করে নিয়ে কঙ্গনা যেন বিস্মিত হয়ে লিখেছেন, “হায় ঈশ্বর! ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার সেই প্রথম বছর।”প্রসঙ্গত, গত শতাব্দীর চল্লিশ-পঞ্চাশ দশকে এবং ষাটের দশকের প্রথম দিকে মধুবালা ছিলেন বলিউডের অন্যতম বড় তারকা। ১৯৬০-এ দিলীপ কুমার ও মধুবালা অভিনীত ‘মুঘল-ই-আজম’ ভারতে তৈরি অন্যতম বড় ছবি। ‘নীল কমল’(১৯৪৭), ‘মহল’(১৯৪৯), ‘তারানা’(১৯৫১), ‘চলতি কা নাম গাড়ি’(১৯৫৮), ‘হাফ টিকিট’( ১৯৬২) ইত্যাদি ছবিতে তার অভিনয় স্মরণীয় হয়ে আছে। মাত্র ৫৪ বছর বয়সে তিনি প্রয়াত হন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit