শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

নিম্ন রক্তচাপের লক্ষণ ও প্রতিকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

স্বাস্থ্য ডেস্ক : দেহে রক্তের সিস্টোলিক চাপ (ওপরেরটা) ১০০ থেকে ১৩০ আর ডায়াস্টোলিক (নিচেরটা) ৬০ থেকে ৮০ মিমি পারদ থাকে। এটা রক্তের স্বাভাবিক চাপ। তবে কারো রক্তের সিস্টোলিক চাপ যদি ৯০ মিমি পারদের নিচে এবং ডায়াস্টোলিক চাপ ৬০ মিমির নিচে থাকে, সেটি হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ।

কোনো রোগ বা শারীরিক অবস্থার লক্ষণ বা পরিণতি হিসেবে নিম্ন রক্তচাপ চিহ্নিত হতে পারে। রক্তচাপ যখন শরীরের সব জায়গার রক্ত পৌঁছানোর জন্য যথেষ্ট হয় না, তখন এ অবস্থাকে নিম্ন রক্তচাপ বলা যেতে পারে।

নির্দিষ্ট একক কারণে নিম্ন রক্তচাপ হয় না। এর নানা কারণ থাকে। দীর্ঘমেয়াদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হৃদরোগ, হরমোনজনিত রোগ নিম্ন রক্তচাপের কারণ হতে পারে। এ ছাড়া দেহে রক্তের পরিমাণ কমে যাওয়া বা রক্তস্বল্পতা, ঠিকমতো না খাওয়া, অপর্যাপ্ত তরল গ্রহণ, বমি, ডায়রিয়া, পানিশূন্যতা, অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ভয় বা স্নায়ুর দুর্বলতার কারণে নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে। যেকোনো কারণে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি রক্ত যদি শরীর থেকে হারিয়ে যায়, সে ক্ষেত্রেও রক্তচাপ হ্রাস পায়।

লক্ষণ

* শ্বাসকষ্ট

* মাথা ঘোরা

* বসা থেকে উঠে দাঁড়ালে হঠাৎ মাথা ঘুরে যাওয়া

* ভারসাম্যহীন হয়ে যাওয়া

* চোখে অন্ধকার বা ঝাপসা দেখা

* বমি ভাব হওয়া

* তৃষ্ণা অনুভূত হওয়া

* অস্বাভাবিক হৃৎস্পন্দন হওয়া

হঠাৎ নিম্ন রক্তচাপ হলে

হঠাৎ প্রেশার কমে গেলে যত দ্রুত সম্ভব তার শরীরে পর্যাপ্ত ফ্লুইড প্রবেশ করাতে হবে। তাৎক্ষণিক খাওয়াতে হবে ডাব, স্যালাইন, চা, চকোলেট, পানি, দুধ বা অন্য কিছু যা-ই হোক না কেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাকে পানীয়জাতীয় কিছু খেতে দিতে হবে। শরীরে জলীয় অংশের পরিমাণ বাড়ালে কিছুক্ষণ পর দেখা যাবে রক্তচাপ স্বাভাবিক হয়ে আসছে। 

মায়ো ক্লিনিক অবলম্বনে দাওয়াই ডেস্ক

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit