রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ব্যয় কমাতে বিদেশি মিশন কমাচ্ছে পাকিস্তান!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ‘বিদেশি মিশনের যৌক্তিকতা’ শিরোনামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা একটি নির্দেশনায় বলা হয়েছে, চলমান অর্থনৈতিক সংকটের পরিস্থিতিতে বহিরাগত ব্যয় ঘাটতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী একটি ‘জাতীয় কৃচ্ছ্ব কমিটি’ গঠন করেছেন। এই কমিটি পাকিস্তানের বিদেশি মিশনের ব্যয় ১৫ শতাংশ কমিয়ে আনার সুপারিশ করেছে।


দি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নির্দেশনা অনুযায়ী ওই ব্যয় কমানোর উপায় হিসেবে বিদেশি মিশনের সংখ্যা কমিয়ে আনা, কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা কমিয়ে ফেলাসহ অন্যান্য টেকসই পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। তবে এখন পর্যন্ত নির্দেশনার ব্যাপারে কোনো অগ্রগতি না হওয়ায় রাজনৈতিক কাম-টেকনোক্র্যাট সদস্যদের মধ্যে হতাশা বাড়ছে।

অর্থমন্ত্রী ইসহাক দার তার মিনি বাজেট বক্তৃতায় কয়েক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কৃচ্ছ্ব সাধনের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। তবে এমন ধারণাও রয়েছে, সরকার বিদ্যুৎ এবং গ্যাসের শুল্ক বৃদ্ধি করে এবং ১৭০ বিলিয়ন রুপি অতিরিক্ত করের বোঝা চাপিয়ে সমস্ত কৃচ্ছ্বসাধনের পদক্ষেপ গ্রহণ করেছে। অতিরিক্ত খরচ কমানোর জন্য সরকারের কোনো তাড়াহুড়ো ছিল না।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit