রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

কমেছে মুরগি ও ডিমের দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারে গিয়ে দেখা যায়, সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকায়। গত মাসের শেষ দিকেও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৫০ থেকে ১৬০ টাকায়। এদিকে ডজনে ১০ টাকা কমেছে ডিমের দাম।

বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে ২৩৫ টাকা বিক্রি করলেও চলতি সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকায়। আর লাল ডিমের ডজন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও উচ্চমূল্যের কারণে দাম কমতির এই খবর কোনো স্বস্তিই দিতে পারছে না ভোক্তাদের। তারা বলছেন, বাজারে সব জিনিসের দাম বেশি। এতে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।

বাজারে চলমান চিনির সংকটের মধ্যেই আবার ঊর্ধ্বমুখী খোলা সয়াবিন ও পামতেলের দাম। তবে বাজারে সব পণ্যের বিক্রিই কমেছে বলে জানান বিক্রেতারা। তারা বলেন, গত সপ্তাহের চেয়ে ড্রাম প্রতি সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে ২০০ টাকা। আর ক্রেতারা বলছেন, গত সপ্তাহে পাম তেল ১১৫ টাকা লিটার কিনলেও এখন কিনতে হচ্ছে ১২০ টাকায়।

এদিকে সবজির বাজারে বেশ খানিকটা দাম কমের দাবি করা বিক্রেতাদের সঙ্গে একমত নয় ক্রেতারা। তাদের দাবি, সাপ্তাহিক ছুটির দিনে দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলেন, শুক্রবার এলেই বিক্রেতারা দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামে। এতে সরকারের নজরদারি বাড়নোর তাগিদ দেন তারা। তবে বিক্রেতাদের দাবি সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। এদিকে বাজারে বেড়েছে গরুর মাংসের দাম। কেজি প্রতি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক সপ্তাহ আগে বিক্রি হতো ৬৫০ থেকে ৭০০ টাকায়। তবে স্থিতিশীল রয়েছে চালের বাজার।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit