শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

স্পোর্টস ডেস্ক : রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। দলীয় ১১ রানে শেফালি ভার্মা, ১৫ রানে স্মৃতি মান্ধানা বিদায় নেন দুই অজি বোলারের ওভারে। ইয়াস্তিকা ভাটিয়াও কাজের কাজ কিছুই করতে পারেননি। এই তিনজনের মধ্যে সর্বোচ্চ ৯ রান করেন ভার্মা। এরপর হাল ধরেন জেমাইমা রদ্রিগেজ ও হারমানপ্রিত কাউর। আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন তারা।

জেমাইমা ডারসি ব্রাউনের বলে আউট হন অ্যালিসা হিলিকে ক্যাচ দিয়ে। তার ২৪ বলে ৪৩ রানের ইনিংসটিতে ছিল ৬টি চারের মার। জেমাইমা আউট হওয়ার পর একাই দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক কাউর। কিন্তু দুর্ভাগ্যবশত অপ্রত্যাশিত রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। রান নিতে গিয়ে কাউর নির্দিষ্ট স্থানে পৌঁছেই গিয়েছিলেন, কিন্তু ব্যাট মাটিতে আটকে যাওয়ার কারণে আউট হন তিনি। ৩৪ বলে ৫৪ রান করেন ভারত অধিনায়ক।

এরপর চেষ্টা করলেও ভারতকে আর পথ দেখাতে পারেননি বাকি ব্যাটাররা। রিচা ঘোষ ১৪, দিপ্তী ২০ ও স্নেহ রানা করেন ১১ রান। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন গার্ডনার ও ব্রাউন। একটি করে উইকেট পান স্কাট ও জোনাসেন।এর আগে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করে অস্ট্রেলিয়া। টপঅর্ডারের চার ব্যাটারে ভর করে এ সংগ্রহ পায় তারা। ইনিংস ওপেন করতে নেমে অ্যালিসা হিলি ও বেথ মুনি মিলে গড়েন ৫২ রানের উদ্বোধনী জুটি। এ সময় ২৬ বলে ২৫ রান করে রাধা যাদবের ওভারে বিদায় নেন হিলি। পরে ম্যাগ লেনিংকে নিয়ে আরও ৩৬ রানের জুটি গড়েন মুনি।

শিখা পান্ডের বলে আউট হওয়া মুনি তুলে নেন হাফসেঞ্চুরি। ৩৭ বলে ৫৪ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস আসে তার ব্যাট থেকে। তার এই ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছয়ের মার। লেনিং অপরাজিত থাকেন একেবারে শেষ পর্যন্ত। তাতে ৩৪ বলে ৪৯ রান করেন তিনি। গার্ডনার ১৮ বলে করেন ৩১ রান। বাকিদের মধ্যে গ্রেস হারিস ৭ ও এলিসা পেরি ২ রান করেন। ভারতের হয়ে ২টি উইকেট নেন শিখা পান্ডে। একটি করে উইকেট পান দিপ্তী শর্মা ও রাধা যাদব।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit