রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে সরে আসুন: জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

ইউক্রেনে যুদ্ধ বন্ধে আরও একবার জোরালো ভাষায় আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই যুদ্ধ ইউরোপ এবং সারা বিশ্বকে কতটা বিপদগ্রস্ত করে তুলেছে তা তুলে ধরার চেষ্টা করেন তিনি।

যুদ্ধের এক বছর পূর্তির একদিন আগে বুধবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে এক সভায় ভাষণে আন্তোনিও গুতেরেস বলেন, এই যুদ্ধ “আঞ্চলিক অস্থিরতা” উসকে দিচ্ছে , এবং সেই সাথে বিশ্ব জুড়ে “উত্তেজনা এবং বিভেদ” সৃষ্টি করছে।

তিনি বলেন, আর এ কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন সংকট সমাধানের ওপর থেকে “নজর এবং সম্পদ” সরে যাচ্ছে।

মি. গুতেরেস হুঁশিয়ার করেন, “পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরোক্ষ হুমকির” কথাও উচ্চারিত হচ্ছে। “ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে সরে আসার এখন উপযুক্ত সময়।”

ইউক্রেনের সমস্ত এলাকা থেকে বিনা শর্তে রুশ সৈন্য প্রত্যাহারে ইউক্রেনের আনা নতুন এক প্রস্তাব নিয়ে বিতর্কের জন্য ঐ সভা ডাকা হয়।

রাশিয়ার সমালোচনা করে মি. গুতেরেস বলেন ইউক্রেনে হামলা ছিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, কিন্তু একইসাথে যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে তিনি বারবার বিবদমান পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।

“যে কোনও ধরণের আত্মতুষ্টি সংকটকে আরও গভীর করবে, যার পরিণতিতে জাতিসংঘ সনদের মূল আদর্শগুলো আরও বিপন্ন হবে।“

তিনি বলেন, “যুদ্ধ কোনও সমাধান নয়, যুদ্ধ নতুন সমস্যা ডেকে আনে। ইউক্রেনের মানুষজন চরম দুর্গতি পোহাচ্ছে। ইউক্রেন, রাশিয়া এবং এই দুই দেশের বাইরের মানুষজনের কাছে এখন শান্তি প্রয়োজন।“

কিন্তু জাতিসংঘ মহাসচিব যখন যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন তখন যুদ্ধ আরও বিপজ্জনক মোড় নেওয়ার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন যুদ্ধ কমপক্ষে আরও এক বছর চলবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার রাতে জাতির উদ্দেশ্যে এক ভিডিও ভাষণে বলেছেন, তার সরকার “পিতৃভূমি রক্ষায়” নিয়োজিত সৈনিকদের জন্য আরও নতুন এবং আধুনিক সমরাস্ত্র উৎপাদন বাড়িয়েছে।

যুদ্ধের বছর পূর্তিতে শান্তির কোনও উদ্যোগ নেওয়ার পরিবর্তে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা প্রকাশ্যে একে একে আরও আধুনিক মারণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছে।

স্পেন বুধবার বলেছে তারা ইউক্রেনকে জার্মানির তৈরি ছয়টি লেপার্ড টু ট্যাংক দেবে।

সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী প্যাল জনসনও স্থানীয় এক মিডিয়ায় বলেছেন তাদের সরকার ইউক্রেনকে বেশ কটি লেপার্ড ট্যাংক দেওয়ার কথা বিবেচনা করছে।

ফিনল্যান্ডের সরকারও বৃহস্পতিবার জানিয়েছে, তারা তিনটি লপার্ড ট্যাংক ইউক্রেনে পাঠাবে।

আর ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, নেটো জোটের পক্ষ থেকে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া হতে পারে।

নেটো জোট থেকে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া হলে যুদ্ধ ভয়াবহ রূপ নিতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন।

সূত্র: বিবিসি বাংলা

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit