রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বাংলাদেশে ৬ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৭৮৬ জনে পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৪৫ জন অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ২৯ শতাংশ।

মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩৪৬ জন। এ নিয়ে বাংলাদেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৭৬৯ জনে।

এ ছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ১৮ শতাংশ।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit