শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ইউক্রেন সীমান্তের কাছে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে রুশ সামরিক বাহিনীর একটি এসইউ-২৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটির পাইলট মারা গেছেন। খবর সিএনএনের। 

বৃহস্পতিবার বেলগোরোদের ভালুকি শহরের কাছে যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে। জরুরি পরিষেবা বিভাগের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছেন। ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।

বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাদকভ বলেছেন, জরুরি পরিষেবা বিভাগ এবং তদন্তকারীরা ভালুকি শহরের কাছের দুর্ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছেন তারা।

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের সঙ্গে ইউক্রেনের খারকিভ অঞ্চলের সীমান্ত রয়েছে। এক বছর ইউক্রেনে রাশিয়ার  আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে প্রায়ই গোলাবর্ষণের ঘটনা ঘটছে।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit