বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম

গাজায় ফের ইসরাইলের বিমান হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (২২ ফেব্রুয়ারি) অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালিয়ে ১১ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি সেনারা। এছাড়া ওই অভিযানে গুলি লেগে আরও অন্তত ৮০ জন গুরুতর আহত হয়।ওই হত্যাকাণ্ডকে ‘বড় অপরাধ’ অভিহিত করে নিন্দা জানিয়েছে গাজাভিত্তিক সংগঠন প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ। সেই সঙ্গে হত্যাকাণ্ডের জবাব দেয়া হবে বলেও হুশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। 

আল জাজিরার প্রতিবেদন মতে, ভয়াবহ ওই হত্যাকাণ্ডের পর অধিকৃত গাজা উপত্যকা থেকে একাধিক রকেট ছোড়া হয়। তবে কারা এই রকেট ছুড়েছে তা এখনও জানা যায়নি। কেউ এখনও দায় স্বীকার করেনি। ওই রকেট ছোড়ার পরই গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবির লক্ষ্য বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। আল শাতি অধিকৃত গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। হামলায় ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকার ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit