রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল ফুটবলার আলভেস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : টেলিসিনকোর ‘এল প্রোগ্রামা দে আনা রোসা’র বরাত দিয়ে মার্কার খবরে বলা হয়েছে, কারাগারে দানি আলভেসের সঙ্গে যখন তার স্ত্রী সাঞ্জোর দেখা হয়, তখন দুবার ক্ষমা চেয়েছেন আলভেস। নাইট ক্লাবে সেদিন কী ঘটেছিল, সে ঘটনাও স্ত্রীকে বর্ণনা করেন ব্রাজিল তারকা। খবরে আরও বলা হয়েছে, সেদিন রাতে যা হয়েছিল তার সবকিছু ভুলে যেতে চান আলভেস। কারণ, তিনি সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন।

এদিকে গত ২০ ফেব্রুয়ারি আলভেস আবারও তার বক্তব্য পরিবর্তন করেছেন বলে খবর প্রকাশ করেছে স্পেনের পত্রিকা ‘অ্যারা’। সেখানে বলা হয়েছে, আলভেস নিজেই ঘটনার শিকার হয়েছেন। তিনি নাইট ক্লাবের বাথরুমে দাঁড়িয়ে ছিলেন। সে সময় ওই তরুণী এসে যৌনকর্মে লিপ্ত হয়েছেন। তাতে বাধাও দিতে চেয়েছিলেন সাবেক এই বার্সা ডিফেন্ডার।

এ নিয়ে ধর্ষণের অভিযোগের পর তিনবার আলভেস তার বক্তব্য পরিবর্তন করলেন। প্রথমে তিনি বলেছিলেন, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, ওই তরুণীকে তিনি চেনেন না। এরপর বলেছিলেন, যা হয়েছে দুজনের সম্মতিতে হয়েছে। আর এবার ওই তরুণীকেই দোষী করলেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আলভেস মেক্সিকো থেকে স্পেনের বার্সেলোনায় যান। সেখানে অবস্থানকালে ৩০ ডিসেম্বর একটি নাইট ক্লাবে গিয়ে ২৩ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। এরপর তাকে ২০ জানুয়ারি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকার ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit