রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

পরমাণু কর্মসূচির পরিধি বাড়ানোর ঘোষণা পুতিনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

 আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু কর্মসূচির পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাদারল্যান্ড দিবস উপলক্ষে তিনি জানিয়েছেন, রাশিয়া পরমাণু বাহিনীর পরিধি বাড়ানোর কাজে আরও মনোযোগী হবে।

এই প্রকল্পের আওতায় পরমাণুভিত্তিক ভূমি ও সাগর থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বানানো হবে বলেও জানিয়েছেন এই রুশ নেতা।

পুতিন জানিয়েছেন, প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (যা নানা ধরণের পরমাণু অস্ত্র বহনে সক্ষম) মোতায়েন করা হবে।

পুতিন আরও বলেছেন, ‘আমরা হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যাপক পরিমাণে উৎপাদন করবো এবং সমুদ্রভিত্তিক জিরকন ক্ষেপণাস্ত্র মোতায়েনও শুরু করা হবে।’

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে পশ্চিমা ও মস্কোর মধ্যে চলছে পরমাণু অস্ত্র নিয়ে বাগযুদ্ধ। এবার যুক্তরাষ্ট্রের সাথে করা পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি নিউ স্টার্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন। ফলে পরমাণু যুদ্ধের শঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন কিছু সামরিক বিশেষজ্ঞ।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit