বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

প্রখ্যাত শিল্পী শচীন দেববর্মণের বাড়ি সংরক্ষণের উদ্যোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০২ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেববর্মণের পৈতৃক বাড়ি পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মুহাম্মদ আনোয়ার পাশা। এসময়ে তিনি এই বাড়িটি ঐতিহ্যের স্মারক হিসেবে সংরক্ষণের কথা জানান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার বুধবার বিকালে কুমিল্লা নগরীর উত্তর চর্থায় অবস্থিত বাড়িটি আকস্মিক পরিদর্শনে আসেন। এসময় তিনি বাড়ির ভেতরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এসময় কুমিল্লা আদর্শ সদর উপেজলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী আক্তার, সামাজিক সংগঠন ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল উপস্থিত ছিলেন।

সঙ্গীত শিল্পী শচীন দেববর্মণ ১৯০৬ সালের পহেলা অক্টোবর কুমিল্লার চর্থায় ত্রিপুরার রাজ পরিবারের এই বাড়িতে জন্মগ্রহণ করেন। এরপর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল এই বাড়িটি। এরপর ২০১৪ সালে বাড়িটি সংস্কারের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কার কাজের উদ্বোধন করেন।

শিল্পী শচীন দেববর্মণ ১৯৭৫ সালের ৩১ অক্টোবর ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের মোম্বাইয়ে মারা যান।

পরিদর্শন শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, উপমহাদেশের প্রখ্যাত শিল্পী শচীন দেববর্মণের এই বাড়িটিকে ঐতিহ্যের স্মারক হিসেবে গড়ে তুলতে হবে। বাড়িটি যথাযথ সংরক্ষণে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অফিস থেকে জেলা প্রশাসন এবং প্রত্নতত্ত্ব বিভাগকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। 

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit