বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

নিন্দা, শঙ্কা: ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এই নিন্দা জানান।

জাতিসংঘের হিসেবে বছর জুড়ে চলা এই সংঘাতে অন্তত ৭ হাজার ১৯৯ বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। আহতও হয়েছে আরও হাজার হাজার মানুষ। মার্কিন সামরিক বাহিনীর মতে, ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষেরই লক্ষাধিক সেনা হতাহত হয়েছে। বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যাও ১৩ লাখের বেশি।

জাতিসংঘ মহাসচিব ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি সামনে রেখে বলেছেন, ‘এটা জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

জাতিসংঘের এই শীর্ষ কর্তা মনে করেন, এই সংঘাতের ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক উত্তেজনাও উস্কে দিয়েছে এই দীর্ঘ মেয়াদি যুদ্ধ।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘যুদ্ধ কোনো সমাধান নয়। রাশিয়া ও ইউক্রেনের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার মানুষ শান্তি চায়।’

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit