রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

আমার দেশে কেন উর্দু-হিন্দি ছবি চলবে: ঝন্টু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : শর্তসাপেক্ষে হিন্দি ছবি বাংলাদেশে আমদানির পক্ষে সম্মত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহমালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ১৯ সংগঠন।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

মঙ্গলবার এ চিত্রনাট্যকার গণমাধ্যমকে বলেন, আমরাই একমাত্র জাতি, যারা ভাষার জন্য গুলি খেয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করেছি।

তিনি বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও এই নজির নেই। এ জন্য মাথা উঁচু করে কথা বলি আমরা। আমার দেশে কেন উর্দু-হিন্দি ছবি চলবে?

ঝন্টুর দাবি, বঙ্গবন্ধু বলেছিলেন— ‘তোরা একটি ছবি দিতে পারবি?’ তখন আমরা বলেছিলাম, প্রতি সপ্তাহে একটা করে নতুন ছবি দিতে পারব। তখন বঙ্গবন্ধু দৃঢ কণ্ঠে বলেন, যা হিন্দি চলবে না।’

এর আগে রোববার চলচ্চিত্রবিষয়ক সংগঠনের জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ শর্তসাপেক্ষে অনুমোদনের ব্যাপারে একটি প্রস্তাবনা তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে।

সেখানে বলা হয়, শর্তসাপেক্ষে হিন্দি ছবি বাংলাদেশে আমদানিতে কোনো আপত্তি নেই তাদের। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাসও দেন তথ্যমন্ত্রী।

ঝন্টু আরও মনে করেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে পাঠান ছবি মুক্তিতে কোনো অনুমতি দেবেন না। অতীতের স্মৃতি মনে করে তিনি বলেন, অনেক দিন আগে এ দেশে যখন উর্দু-হিন্দি ছবি চলছিল, তখন চলচ্চিত্রের অনেকেই আমরা বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলাম। বলেছিলাম— এ দেশে কোনো উর্দু-হিন্দি চলুক তা চাই না আমরা।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit