সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

র‌্যাংকিংয়ে উন্নতি মিরাজ-তাইজুলের

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য ঘোষিত টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের। 

বুধবার ক্রিকেটারদের সাপ্তাহিক র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি। আইসিসির শীর্ষ বোলারদের তালিকায় এগিয়েছেন মিরাজ ও তাইজুল। একধাপ করে এগিয়েছেন বাংলাদেশের এই দুই স্পিনার। ২৬ থেকে ২৫-এ এসেছেন মিরাজ। আর তাইজুল ২৫ থেকে ২৪-এ উঠে এসেছেন। ২৮ নম্বরেই আছেন সাকিব আল হাসান।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সেরা তিনে কোনো পরিবর্তন হয়নি। এক ও দুইয়ে আছেন দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দুই ভারতীয় স্পিনিং অলরাউন্ডার চলমান বোর্ডার গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। আর তিনে আছেন সাকিব।

প্যাট কামিন্সকে টপকে শীর্ষ বোলার এখন জেমস অ্যান্ডারসন। কদিন আগে শেষ হওয়া বে ওভালের মাউন্ট ম্যাঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করেন তিনি। মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে ৭.৭১ গড়ে নিয়েছেন ৭ উইকেট। 

শীর্ষে উঠে রেকর্ড গড়েছেন অ্যান্ডারসন। ৪০ বছর ২০৭ দিন বয়সে সাদা পোশাকে শীর্ষ বোলার হয়েছেন ইংলিশ এই পেসার। 

অ্যান্ডারসনের আগে এমন রেকর্ড হয়েছিল ১৯৩৬ সালে। ১৯৩৬ সালে অস্ট্রেলিয়ার লেগস্পিনার ক্ল্যারি গ্রিমেট ৪৪ বছর ২ মাস বয়সে শীর্ষ বোলার হয়েছিলেন টেস্টে। তাছাড়া স্টুয়ার্ট ব্রডের সঙ্গে জুটি বেঁধে রেকর্ডও গড়েন অ্যান্ডারসন। অ্যান্ডারসন-ব্রড জুটি ১৩৩ টেস্ট খেলে নিয়েছেন ১০০৯ উইকেট। দুইয়ে থাকা গ্লেন ম্যাকগ্রা-শেন ওয়ার্ন জুটি ১০৪ টেস্টে ১০০১ উইকেট নিয়েছেন।

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit