সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

আগামীকাল ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি ঢাকায় আসছেন আগামীকাল। যেখানে তার সফরসঙ্গী হবেন স্ত্রী ডোনা গাঙ্গুলী। বৃহস্পতিবার সকালের বিমানে সৌরভ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। রাজধানীর ওয়েস্ট ইন হোটেলে বিকেল তিনটায় ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করবেন তিনি।

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপ। এই টুর্নামেন্টে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়েরা অংশ নেবেন ক্রিকেট, ফুটবল ও ভলিবলে। সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে প্রতিযোগিতার বড় চমক বলেই দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আজ গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আতিকুল বলেছেন, ‘আমি সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ জানাতে চাই; কারণ, উনি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনো টাকা নেননি। আমি ওনাকে বলেছি, এই মেয়র কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে না বলার জন্য এই প্রতিযোগিতা, উনি বিষয়টি খুব পছন্দ করেছেন।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনেক স্মৃতি রয়েছে সৌরভের। সেই বিষয়টিও সৌরভকে আনতে সহায়তা করেছে বলে জানালেন আতিকুল, ‘ঢাকার সঙ্গে কলকাতার একটা আলাদা ভালোবাসার বন্ধন রয়েছে। সৌরভ এখানে অনেক খেলেছে। তাকে বলেছি, মিরপুর ক্রিকেট স্টেডিয়াম যেখানে, সেই এলাকার মেয়র আমি। সুতরাং তুমি এসে আমাদের মেয়র কাপের উদ্বোধন করে দিয়ে যাও। সৌরভ সানন্দে রাজি হয়েছে।’

ঢাকায় সৌরভের ‘দাদাগিরি’ দেখতে চান আতিকুল, ‘ক্রিকেটের অনেক তারকা আছেন। কিন্তু সৌরভকে বেছে নেওয়ার কারণ উনি একজন বাঙালি। ঢাকায় এসে যদি উনি দাদাগিরি দেখাতে পারেন, তাহলে অসুবিধা কী? তাকে আমাদের টুর্নামেন্টের জন্য আনার কাজটা এত সহজ ছিল না। তার এজেন্ট আছে, ম্যানেজার আছে। কিন্তু এরপরও তার সঙ্গে যোগাযোগ করেন আমাদের ছোট ভাই মিঠু (বিসিবির পরিচালক ইফতেখার রহমান)। সে সৌরভের ঘনিষ্ঠ বন্ধু। যে কারণে সহজেই আমরা সৌরভকে আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি।’একদিনের ঝটিকা সফর শেষে আগামী শুক্রবার আবার কলকাতা ফিরে যাবেন সৌরভ।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit