সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মাথা ব্যথার যত কারণ, করণীয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : জীবনে মাথা ব্যথা হয়নি এমন লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। মাথা ব্যথা সাধারণ জ্বর/সর্দি থেকে শুরু করে হতে পারে ব্রেইন টিউমারের উপসর্গ।

সচরাচর যে ধরনের মাথা ব্যথার রোগী বেশি দেখা যায় সেগুলো হলো-

* টেনশন টাইপ মাথা ব্যথা

* মাথায় কোনো ইনফেকশনের কারণে মাথা ব্যথা যেমন—মেনিনজাইটিস, এনকেফালাইটিস

* চোখ, নাক-কান-গলার সমস্যা থেকেও মাথা ব্যথা হতে পারে।

মাইগ্রেন

পুরুষের চেয়ে নারীরা মাইগ্রেনে বেশি ভোগেন। সাধারণত ১৫-৪০ বছরে এটি বেশি দেখা যায়। মাইগ্রেনে মাথা ব্যথার লক্ষণগুলো হলো—

* মাথার যেকোনো একপাশে ব্যথা হয়। একবার একপাশে ব্যথা হলে পরেরবার অন্য পাশেও হতে পারে।

* চার ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ব্যথা স্থায়ী হতে পারে

* মাথার দুই পাশের রক্তনালি বা রগ টন টন করছে বলে মনে হয়

* ব্যথা শুরুর আগে চোখের সামনে আলোর নাচানাচি, আঁকাবাঁকা লাইন ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে

* অন্ধকারে শুয়ে থাকলে ব্যথার তীব্রতা কমে

টেনশন টাইপ হেডেক

মাথার মাংসপেশির সংকোচনের কারণে এ মাথা ব্যথা হয়। এ ধরনের মাথা ব্যথার উপসর্গগুলো হলো—

* মাথা চেপে ধরে আছে এমন অনুভূতি হয়

* মাইগ্রেনের মতো ততটা তীব্র ব্যথা হয় না

* এ ধরনের মাথা ব্যথা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে

* দুশ্চিন্তা, পারিবারিক বা পেশাগত কিংবা মানসিক চাপের সঙ্গে এই ব্যথার সম্পর্ক আছে।

মেনিনজাইটিস, এনকেফালাইটিস

এ রোগে সাধারণত জ্বর ও মাথা ব্যথা থাকে। রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হতে পারে। মাথা ব্যথা হতে পারে কোনো ব্রেইন টিউমার বা মারাত্মক কোনো রোগের লক্ষণ।

কখন সন্দেহ করবেন মারাত্মক কোনো রোগ আছে কি না?

* হঠাৎ করে ব্যথা শুরু হলে

* এর সঙ্গে কোনো পাশে দুর্বলতা বা কথা জড়িয়ে এলে

* ওজন কমে গেলে

* জ্বর থাকলে

* দুর্বলতা থাকলে

* এর সঙ্গে বমি হলে

* বয়স ৬০ বছরের বেশি হলে

করণীয়

মাথা ব্যথা থেকে তাৎক্ষণিক পরিত্রাণ পেতে বিভিন্ন ব্যথানাশক ওষুধ যেমন—প্যারাসিটামল খাওয়া যেতে পারে। তবে খুব প্রয়োজন না হলে অতিরিক্ত ব্যথার ওষুধ না খাওয়াই ভালো। চিকিৎসকের পরামর্শে মাথা ব্যথার ধরন অনুযায়ী ওষুধ খাওয়া যেতে পারে।

পরামর্শ দিয়েছেন
ডা. মো. মাজহারুল হক তানিম
কনসালট্যান্ট
ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, মালিবাগ ঢাকা।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit