সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সাকিবদের সঙ্গে মনোমালিন্য, যা বললেন হাথুরুসিংহে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : চন্ডিকা হাথুরুসিংহে প্রথম দফায় বাংলাদেশ দলের প্রধান কোচ থাকাকালীন সময়ে ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল তিনি খুবই কড়া হেড মাস্টার। তার সঙ্গে সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটারদের মনোমালিন্যের গুঞ্জন ছিল। 

হাথুরুসিংহে বলেন, আগেরবারের দায়িত্বেও ক্রিকেটারদের কাউকে নিয়ে কোনো চ্যালেঞ্জে পড়তে হয়নি আমাকে। আমার চ্যালেঞ্জ হলো, সবার মনোযোগ দলের ভালোর দিকে নেওয়ায়। আমার তাই মনে হয় না, এটা (সিনিয়রদের সামলানো) চ্যালেঞ্জ হবে।

দলে সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়ে প্রধান কোচ বলেন, যে ভূমিকা তারা পালন করছে, গত ১৫-১২-১০ বছর ধরেই করে আসছে। যতদিন তারা খেলছে, যতদিন দলে নির্বাচিত হচ্ছে, এই ভূমিকাই পালন করে যাবে। আমার মনে হয় না, তাদের ভূমিকা খুব একটা বদলাবে। কারণ তারা বিশ্বমানের ক্রিকেটার এবং নিজেদের ভূমিকায় তারা দারুণ সফলও।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit