মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

কুষ্টিয়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে কয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে মঙ্গলবার তার বিরুদ্ধে থানায় মামলা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম মো. আবু সালেহ (৫০)। তিনি উপজেলার কয়া চাইল্ড হ্যাভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং কয়া মালিথাপাড়া গ্রামের মৃত আ. জব্বারের ছেলে।

স্থানীয়রা জানান, আবু সালেহ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরতে নিষেধ করে আসছেন- এমন খবর পেয়ে সোমবার এক নারী অভিভাবক তার কাছে বিষয়টি নিয়ে কথা বলতে যান। সে সময় প্রধান শিক্ষক ধর্ম নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কিছু লোক মঙ্গলবার সকাল থেকে এলাকার একটি মসজিদে উপস্থিত হন।

সেখানে তারা ওই শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। দুপুর একটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। এরপর রাতে এনামুল হক নামের একজন থানায় মামলা করেন। ওই মামলায় বুধবার ভোরে আবু সালেহকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বাদী মো. এনামুল হক বলেন, আবু সালেহ ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাই তার শাস্তির দাবিতে থানায় মামলা করেছি।

কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আবু সালেহ ধর্মবিরোধী মন্তব্য করে আসছিলেন। তার উপযুক্ত শাস্তির দাবি জানাই। কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit