বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে অমর ২১ পালন 

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সোমবার জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে দিনের শুরুতে ১২-০১ মিনিটে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে  উপজেলা প্রশাসন ও পরিষদ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ও আ’লীগ সম্পাদক তাজউদ্দিন আহমেদ , স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী সহ  বিভিন্ন নেতাকর্মী, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় একইভাবে বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ওই শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯ টায় রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের শিল্পিরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। পরে এখানে ইউএনও’র সভাপতিত্বে আলোচনা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ। আরো বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ওসি গুলফামুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক আহমেদ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মহাদেব বসাক, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন,প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। পরে গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক ও বেতার শিল্পি প্রশান্ত বসাক।

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit