রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ৩ মার্চ চন্দ্রগ্রহণ, বিভাগীয় শহরে যখন দেখা যাবে মহাজাগতিক দৃশ্য পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। শরীয়তপুর টাইলস-স্যানেটারী-থাই ও হার্ডওয়ার ব্যবসায়িদের ইফতার দিনাজপুরে চঞ্চল্যকর শিশু হত্যা মামলায় গ্রেফতার আসামী আমানুলের স্বীকারোক্তি মূলক জবানবন্দী বড়পুকুরিয়ার কয়লাতে আগুন বিক্রি না করায় লাখ লাখ  টাকা রাজস্ হারাচ্ছে সরকার বাঁচা-মরার লড়াইয়ে সন্ধ্যায় মুখোমুখি ভারত-উইন্ডিজ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

দীর্ঘদিন পর উইন্ডিজ ওয়ানডে দলে গ্যাব্রিয়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন গ্যাব্রিয়েল। গত বছর সুপার ফিফটি কাপে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। তারই ফলশ্রুতিতে গ্যাব্রিয়েল জায়গা করে নিলেন ওয়ানডে দলে। দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক দেসমন্ড হেইসন বলেছেন, ‘ফাস্ট বোলিং বিভাগে আমাদের কয়েকজনের ইনজুরি রয়েছে। সে কারণেই আমাদের কাছে গ্যাব্রিয়েলকে দলে নেয়া গুরুত্বপূর্ণ মনে হয়েছে।’

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, হাঁটুর অস্ত্রোপচার করায় এ সিরিজে থাকছেন না জায়দেন সিলস। তার পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে নেই অ্যান্ডারসন ফিলিপসও। এক বছর পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার রোস্টন চেজ। এ সিরিজে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন শাই হোপ। ১৬ ফেব্রুয়ারি তাকে ওয়ানডের অধিনায়ক করেছে বোর্ড।

অন্যদিকে তিন টি-টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন ওবেদ ম্যাককয়। টপ অর্ডার ব্যাটার এভিন লুইস বাদ পড়ায় সুযোগ পেয়েছেন বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২১ মার্চ পর্যন্ত। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি মাঠে গড়াবে ২৫ থেকে ২৮ মার্চ।

ওয়ানডে স্কোয়াড

শাই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহঅধিনায়ক), শামারাহ ব্রুকস, ইয়ানিক ক্যারিয়া, কেসি কার্টি, রোস্টন চেজ, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও ওডেন স্মিথ।

টি-টোয়েন্টি স্কোয়াড

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit