সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্প স্তবক অর্পন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ৩দিন ব্যাপি বই মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি মানু মজুমদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. দুলাল চন্দ্র পন্ডিত, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভিন আক্তার, প্রভাষক আব্দুর রাশিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মো. আব্দুল হান্নান, আওয়ামিলীগ নেতা বিপ্লব মজুমদার, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/দুপুর ১.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit