বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘ঠোকর’-এ যুক্ত হলেন মুনিরা মিঠু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র সাংবাদিক ও সহকারি পরিচালক মাজহার বাবু প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ঠোকর’ নামের এই সিনেমায় অভিনয় করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা অধরা খান। তার বিপরীতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন মডেল-উপস্থাপক ও ছোট পর্দার অভিনেতা ইভান সাইর। সঙ্গে থাকছেন মানসী প্রকৃতি।

এবার এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী মুনিরা মিঠু। সম্প্রতি তিনি চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এ বিষয়ে পরিচালক মাজহার বাবু বলেন, ‘আমার সিনেমার একটি বিশেষ চরিত্রের জন্য মুনিরা মিঠু আপাকে কাস্ট করেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। দর্শক ওনার চরিত্রটি বেশ পছন্দ করবে।’

পরিচালক আরও বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সাথে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব। খুব দ্রুতই সিনেমার শুটিং শুরু হবে।

কিউএনবি/অনিমা/২০.০২.২০২৩/রাত ১১.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit