মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

রোহিতের অনুপস্থিতিতে ভারতের অধিনায়ক পান্ডিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ঘরের মাঠে এরই মধ্যে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত। মাত্র তিন দিনেই নাগপুরের পর দিল্লিতেও অজিরা কুপোকাত হয়েছে। তাতে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে স্বাগতিকরা ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। আর এক ম্যাচ জিতলে বা ড্র করলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে তাদের। এরই মধ্যে সিরিজের বাকি থাকা দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।

একই সঙ্গে ঘোষণা করা হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের ওয়ানডে স্কোয়াডও। যেখানে ১০ বছর পর দলে ফিরেছেন পেসার জয়দেব উনাদকাট। তবে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসনের। এ ছাড়া চোট কাটিয়ে না ওঠায় ফেরা হয়নি পেসার জাসপ্রিত বুমরাহর।

আগামী ১৭ মার্চ মাঠে গড়াবে ৫০ ওভারের প্রথম ম্যাচটি। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ ও ২২ মার্চ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট।

তৃতীয় ও চতুর্থ টেস্টের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত, ইশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit