সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

নেদারল্যান্ডস ছাড়তে হবে রুশ কূটনীতিকদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তচর পাঠানোর চেষ্টার অভিযোগে রাশিয়ার বেশ কয়েকজন কূটনীতিককে নেদারল্যান্ডস ছাড়তে বলা হয়েছে।  

শনিবার ডাচ সরকারের তরফ জানানো হয়, তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তাদের কনস্যুলেট বন্ধ করবে। আর হেগে অবস্থিত রাশিয়ার দূতাবাসে রুশ কূটনীতিকের সংখ্যা কমাবে। খবর আলজাজিরার। 

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী জানায়, মস্কো কূটনীতির আড়ালে গোপনে নেদারল্যান্ডসে গুপ্তচর আনার চেষ্টা করছে।  এমন অভিযোগে কিছু রুশ কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কতজন কূটনীতিককে দেশ ছাড়তে হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি ডাচ সরকার।

নেদারল্যান্ডস এই বিবৃতি দেওয়ার একই সময়ে রাশিয়া সেন্ট পিটার্সবার্গের কনস্যুলেট বা মস্কোর দূতাবাসে কাজ করবেন- এমন ডাচ কূটনীতিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit