বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনামুল মজিদ চৌধুরীর দাফন সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের রোরহানাবাগ ৩৯ নং বাসার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এনামুল মজিদ চৌধুরী (১৮ফেব্রুয়ারি) রাত ২টা ২০ মিনিটে নগরীর উইমেন্স মেডিকেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি………….রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার সন্দিশাইল এলাকায়। বেলা ২টায় জেলা প্রশাসনের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে।

রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা কমিটির আহ্বায়ক মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধার সন্তান শামীম ইকবাল, বিশিষ্ট সমাজসেবী খাইরুল আলম চৌধুরী, সাইফুল আলম চৌধুরী, জাকারিয়া ইকবাল, নজরুল ইসলাম চৌধুরী, মাহমুদুল মজিদ চৌধুরী, সাদ্দাম হোসেন, কয়ছর আহমদ, জাওয়াদ ইকবাল, আনোয়ার হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit