শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

রাস্তায় পড়েছিল তৃতীয় লিঙ্গ ব্যক্তির মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের চান্দনার একটি মার্কেটের সামনে রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় এক হিজড়া ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার দিকে চান্দনা চৌরাস্তায় মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বাসন থানার অফিসার্স ইনচার্জ সানোয়ার জাহান জানান, ভোরের দিকে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের পশ্চিম পাশে একটি মার্কেটে সামনের রাস্তায় ওই হিজড়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয় এখনও বিস্তারিত জানা যায়নি। 

নিহত হিজড়ার ডান পাঁজরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। 

ঘটনাস্থলে সিআইডি, পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit