বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

বিকেবি ক্রিকেট কার্নিভাল সিজন-১’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সিলেট বিভাগের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত ক্রিকেট কার্নিভাল সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নগরীর শাহীঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মো. তাহাওয়ার হোসাইন এর সভাপতিত্বে ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মলয় সরকারের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট কর্পোরেট শাখার ডিজিএম আশীষ কুমার দাস, ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম তপন কুমার দাস, মো. শামসুদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমন আহমেদ চৌধুরী এবং নীনা আফজাল ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি এ্যাডভোকেট আজিজুর রহমান।

উক্ত টুর্ণামেন্টে বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন । খেলার গ্রুপ পর্বে মোট ৬টি টিম খেলায় অংশগ্রহণ করে এবং পয়েন্টের ভিত্তিতে ৪টি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। মনু মিস্টিরিয়াস এবং কুশিয়ারা রেঞ্জার্স আজ ফাইনালে মুখোমুখি হয় । মনু মিস্টিরিয়াস নিজেদের ব্যাটিং এবং বোলিং নৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে কুশিয়ারা রেঞ্জার্সকে ৩০ রানে পরাজিত করে।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit