শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

রোববার কালশী ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে নির্মিত ফ্লাইওভারের উদ্বোধন করা হবে রোববার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় কালশী মোড় সংলগ্ন বালু মাঠে এই প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পটি চালু হলে মিরপুর, পল্ল­বী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, মহাখালী ও রামপুরার মধ্যে সড়ক যোগাযোগ সহজ হবে। বাড়বে সড়কে যানবাহনের ধারণ ক্ষমতা। মিরপুর থেকে ১০ থেকে ১৫ মিনিটে যাওয়া যাবে বিমানবন্দর এলাকায়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের গৃহীত এই প্রকল্প এলাকা ৩ দশমিক ৭ কিলোমিটার। সড়ক ৮ লেন। এরমধ্যে ফ্লাইওভারের দৈর্ঘ্য ১ দশমিক ৭ কিলোমিটার। জমি অধিগ্রহণ করা হয়েছে ১৩ দশমিক ২৭ একর। প্রকল্প ব্যয় হয়েছে ১ হাজার ১২ কোটি টাকা। এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়েছে। 

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম এবং প্রকল্প সম্পর্কিত উপস্থাপনা এবং ভিডিও চিত্র প্রদর্শন করবেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মনোয়ারুল ইসলাম সরদার। জানতে চাইলে প্রকল্পের ডিএনসিসির অংশের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মাদ আরিফুর রহমান জানান, সরকারের উদ্যোগে জনবান্ধব একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পের নির্মাণ কাজ মানসম্মত হয়েছে। প্রকল্পটি উদ্বোধন হলে মিরপুরের বাসিন্দাদের চলাচল অনেকাংশে সহজ হবে। আগের তুলনায় অনেক কম সময়ে চলাচল করতে পারবেন মিরপুরের বাসিন্দারা। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit