শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ওয়াগনারের ৩০ হাজারের বেশি সৈন্য হতাহতের দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সমর্থনে রাশিয়ার ‘ভাড়াটে বাহিনী’ ওয়াগনার গ্রুপও যুদ্ধে যুক্ত হয়। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর ৩০ হাজারেরও বেশি  সৈন্য হতাহত হয়েছে।  এর মধ্যে সরাসরি যুদ্ধে নিহতের সংখ্যা ৯ হাজার। 

শুক্রবার একটি নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। 

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মতে, ওয়াগনার গোষ্ঠীর মোট হতাতের অর্ধেকই ঘটে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ই্উক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে তীব্র যুদ্ধ চলাকালীন।  

গত বছরের ডিসেম্বর থেকে ইউক্রেনে নিহত ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের ৯০ শতাংশকেই নিয়োগ দেওয়া হয়েছিল কারাগার থেকে।  

কিরবির দাবি, ওয়াগনার গ্রুপ তার সদস্যপদ বাড়ানোর জন্য অপরাধীদের উপর নির্ভরশীল। ওয়াগনার গ্রুপ জেল খাটা আসামীদের কোন ধরণের প্রশিক্ষণ ও যুদ্ধাস্ত্র ছাড়াই যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে। এমনকি এখনো আসামীদের জেল থেকে নিয়ে আসা চলমান বলে জানান তিনি। তবে গত সপ্তাহে যোদ্ধাদের আর কারাগার থেকে নিয়োগ দেওয়া হবে  না বলে দাবি জানান ওয়াগনার নেতা ইয়েভজেনি প্রিগোনিভ। 

ব্রিফিংয়ে কিরবি আরও বলেন, গত কয়েকদিন ধরে বাখমুত ও তার আশেপাশের অঞ্চলে এই দলের উপস্থিতি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। হয়তো বাখমুত দখলও করে ফেলতে পারেন তারা। তবে এই সাফল্য অর্জনে কয়েক মাসের তীব্র লড়াই ও চরম মূল্য দিতে হয়েছে তাদের। কিন্তু যুদ্ধ জয়ে এই বাখমুতের কোন কৌশলগত গূরত্ব নেই। 

তিনি জানান, ডনবাস অঞ্চলে ইউক্রেন তার শক্তিশালী  প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখবে। 

যুদ্ধ শুরুর আগে ওয়াগনারের সদস্যসংখ্যা ছিল মাত্র পাঁচ হাজার। যাদের বেশির ভাগই ছিল অভিজ্ঞ প্রাক্তণ সৈন্য। গত বছর ধরে কয়েক হাজার যোদ্ধা নিয়োগ দেওয়া শুরু হয় এই দলে। 

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit