শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম

‘শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বিএনপি বলছে রাষ্ট্র কাঠামোর কথা। বর্তমান রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে তারা কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জিয়া থেকে খালেদা জিয়া আঠাশ বছর আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ক্ষমতায় ছিল। সেই সময় দেখেছি জিয়াউর রহমানের রাষ্ট্রে গণতন্ত্রকে হত্যা করতে, সংবিধানকে বুটের তলায় পিষ্ট করতে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে গ্রেফতার করে গুম খুন হত্যা করতে।

তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি পরাজিত মুসলিম লীগ ও সাম্প্রদায়িক শক্তিকে সেই রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে। সেই রাষ্ট্রের স্লোগান ছিল ‘আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান’।

খুলনা মহানগর যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। 

এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, আবু হানিফ, মাহফুজুর রহমান সোহাগ, আজিজুর রহমান রাসেল প্রমুখ।  সমাবেশ সঞ্চালনা করেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

এসএম কামাল বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসার জওয়ানদের হত্যা করা, রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ দিয়ে কারফিউ গণতন্ত্র চালু করা এবং জিয়া এগুলো করেছিল রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে। আর বেগম খালেদা জিয়ার রাষ্ট্র ব্যবস্থা ছিল জঙ্গিদের বাংলাদেশ, সন্ত্রাসের বাংলাদেশ, দুর্নীতিবাজদের বাংলাদেশ, দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল, বিদ্যুৎ দিতে না পেরে গুলি করে হত্যা করেছিল, সার দিতে না পেরে গুলি করে হত্যা করেছিল। ‘ছায়া প্রধানমন্ত্রী’ ছিল তারেক জিয়া, যে হাওয়া ভবন তৈরি করে গুম, খুন, হত্যার বাংলাদেশে পরিণত করেছিল। খালেদা জিয়ার সেই রাষ্ট্র কাঠামোতে আমাদের খুলনাকে খুনের নগরীতে পরিণত করেছিল, সন্ত্রাসের নগরীতে পরিণত করেছিল। রাজনীতিবীদ মনজুরুল ইমাম, সাংবাদিক নেতা হুমায়ুন কবির বালু, মানিক চন্দ্র সাহাসহ অনেককেই হত্যা করেছিল। 

তিনি বলেন, শেখ হাসিনা সেই বাংলাদেশকে মর্যাদাশীল, উন্নয়নের রোল মডেল ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ, বয়স্করা ভাতা পাচ্ছেন, বিধবারা ভাতা পাচ্ছেন, ৩৫ লাখ গৃহহীনদের ঘর দিয়েছেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের এক সেট নতুন বই দিচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত, বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ হবে আগামী বিশ্বের উন্নত স্মার্ট বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit