শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

ভূমিকম্পে বেঁচে গেলেও আগুনে পুড়ে মারা গেলেন একই পরিবারের ৭ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্মরণকালের মধ্যে অন্যতম এই ভূমিকম্পে বিভিন্ন দেশ তুরস্ক-সিরিয়ায় উদ্ধার অভিযান চালাচ্ছে। এরই মধ্যে তুরস্কে থাকা একটি সিরীয় পরিবার ভূমিকম্পে প্রাণে বেঁচে যায়। পরে তাদের উদ্ধার করে একটি বাড়িতে রাখা হয়। কিন্তু ভূমিকম্পে প্রাণে বেঁচে গেলেও আগুনে পুড়ে মারা গেছেন ওই পরিবারের সাত জন।

শুক্রবার ওই ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় আহত হয়েছেন সাত জন। তাদের চিকিৎসা চলছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ জনই শিশু। কোনিয়ার প্রধান সরকারি কৌঁসুলির অফিস জানিয়েছে, একতলা ভবনটিতে ১৪ জন ছিলেন। 

সিরীয় ওই পরিবারটি তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগিতে থাকত। ভূমিকম্পে তুরস্কে যে কয়েকটি শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নুরদাগি সেগুলোর একটি। কয়েকদিন আগেই ওই পরিবারের সদস্যদের উদ্ধার করে মধ্যাঞ্চলীয় শহর কোনিয়ায় স্থানান্তর করা হয়েছিল।

খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর তদন্ত করা হয়েছে এবং একটি বিশেষজ্ঞ কমিটি নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় একজন বাসিন্দা মুহসিন চাকির আনাদোলুকে বলেন, আমরা আগুন দেখেছি কিন্তু কিছু করতে পারিনি। জানালা দিয়ে একটি মেয়েকে উদ্ধার করা হয়। আগুনে পুড়ে মৃত্যু হওয়া ওই শিশুদের বয়স ৪ থেকে ১৩ বছর।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit