শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস নিয়ে আবারো যে নির্দেশনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে অফিসে থাকা নিয়ে আবারো নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জরুরি পরিস্থিতি ছাড়া সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই তাদের অফিসে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জরুরি পরিস্থিতি ছাড়া সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠপর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সম্প্রতি অনেক কর্মকর্তাকে যথাসময়ে অফিসকক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। এ জন্য জনসাধারণ এবং অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। তাতে সাধারণ নাগরিকেরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতিও কমে যায়।’

এতে বলা হয়, ‘এ জন্য সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়ানোর জন্য মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই সকাল ৯টায় অফিসে এসে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করতে হবে।’

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনার কথা জানায়। এর আগে ২০২১ সালে ও ২০১৯ সালে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, বর্তমানে সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit