শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

রাশিয়ায় সরকার পরিবর্তনের বিরোধিতায় ফ্রান্স প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে স্নায়ুযুদ্ধের অবসান হয় তাকে রাশিয়া কিংবা ইউরোপ কেউই ঠিকমতো মেনে নিতে পারেনি এবং এটিই হচ্ছে চলমান ইউক্রেন সংঘাতের মূল কারণ। একই সঙ্গে তিনি রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্ক পুনর্মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তবে রাশিয়ার সঙ্গে সংলাপের এখনো সময় হয়নি বলে তিনি মন্তব্য করেন। ম্যাক্রন বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিজয় ঠেকাতে ইউক্রেনকে সামরিক সহায়তাসহ সব রকমের সাহায্য দিতে হবে ইউরোপকে। গতকাল শুক্রবার জার্মানিতে অনুষ্ঠানরত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তৃতায় ফরাসি প্রেসিডেন্ট এসব কথা বলেন। 

তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনকে মস্কো মেনে নিতে পারেনি এবং তারা পরবর্তীতে ভূ-রাজনৈতিক সাম্রাজ্য পুনর্বহালের জন্য চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখে।

একইভাবে তিনি ইউরোপের সমালোচনা করে বলেন, রাশিয়ার ব্যাপারেও ইউরোপ সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, রাশিয়ায় সরকার পরিবর্তনের কথা তিনি এক সেকেন্ডের জন্যও ভাবতে পারেন না। কারণ, এই পথে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না কিংবা ইউক্রেনের চলমান সংঘাতের অবসান ঘটাবে না। ম্যাক্রন পরিষ্কার করে বলেন, অতীতে পশ্চিমাদেশগুলো বহু দেশে সরকার পরিবর্তন করেছে কিন্তু তা লক্ষ্য অর্জনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

সূত্র : পার্সটুডে, দ্যা টেলিগ্রাফ, আরটি

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit