শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

চীন ছাড়ছে স্মার্টফোন নির্মাতা অ্যাপল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনে থেকে ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিচ্ছে বেশকিছু বিদেশি প্রতিষ্ঠান। তাদের চোখ এখন ভিয়েতনাম ও ভারতে দিকে। এরইমধ্যে চীনে অ্যাপলের অন্যতম সরবরাহকারী ফক্সকন ঘোষণা দিয়েছে তারা ভিয়েতনামে নতুন কারখানা তৈরি করতে যাচ্ছে।

করোনা মহামারির পর চীন থেকে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান অন্য দেশে তাদের কারখানা সরিয়ে  নিচ্ছে। এবার বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলও চীন ছাড়তে যাচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, গত বছরের শেষদিকে অ্যাপল তাদের সরবরাহকারীদেরকে উৎপাদন ব্যবস্থা চীন থেকে সরিয়ে ভারত ও ভিয়েতনামে নিয়ে যেতে বলেছে। কারণ হিসেবে সরবরাহ ব্যবস্থার স্থবিরতা, ফক্সকনের কারখানায় দাঙ্গা এবং চীনের কঠোর কোভিড নীতিমালার কথা উল্লেখ করেছে। 

অ্যাপল জানায়, তারা গত অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। ২০১৯ সালের পর গত বছরই অ্যাপল প্রথমবারের মতো আগের বছরের তুলনায় কম আয় করেছে।

এরআগে, জিলিন প্রদেশের চাংচুন শহরে কারখানা বন্ধ ঘোষণা করে টয়োটা। জার্মান ভক্সওয়াগনসহ বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানিও চীনে তাদের ব্যবসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। 

এদিকে, ভিয়েতনামের ইউরোপিয়ান চেম্বার অব কমার্স জানিয়েছে, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে চীনে থাকা ৪১ শতাংশ ইউরোপীয় প্রতিষ্ঠান তাদের কিছু কার্যক্রম চীন থেকে ভিয়েতনামে স্থানান্তর করেছে। এছাড়া, প্রতিষ্ঠানগুলো কাঁচামালের উৎস দেশ হিসেবেও চীনের বিকল্প খুঁজছে।

বিশ্লেষকরা বলছেন, অনেক প্রতিষ্ঠান চীন ছাড়লেও বিশ্বের উৎপাদন কেন্দ্র হিসেবে চীনের প্রভাব কমার আশঙ্কা নেই। 

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit