শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে যা বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহের সঙ্গে দেখা করেছেন। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শুক্রবার এ সাক্ষাৎ হয় বলে খবর দিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ব্রাসেলসে আরব লীগের মহাসচিব আহমেদ আব্দুল ঘেইত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি ও নিরাপত্তাবিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে বৈঠক করেন প্রিন্স ফয়সাল। সেখানে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার উত্তেজনা এবং সৌদি আরব প্রস্তাবিত আরব পিস ইনিশিয়েটিভ নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে সে বিষয়ে অবহিত করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, সৌদি আরব ২০০২ সালে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সমাধানে আরব পিস ইনিশিয়েটিভ প্রস্তাব উত্থাপন করে। পরে ওই বছরই আরব লীগের বৈরুত সম্মেলনে তা গৃহীত হয়। সৌদি প্রেস এজেন্সি আরও জানিয়েছে, জার্মানি সফরকালে প্রিন্স ফয়সাল জ্বালানিবিষয়ক একটি প্যানেল আলোচনায়ও অংশ নিয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit