শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ব্রিটিশ দূতাবাসে রুশ চর স্মিথের ১৩ বছরের জেল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছে তথ্য পাচারের অভিযোগে ব্রিটিশ ‍দূতাবাসের এক নিরাপত্তারক্ষীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ রায় দেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ডেভিড ব্যালেন্টিন স্মিথ (৫৮)। খবর বিবিসির।

তিনি তার জন্ম স্কটল্যান্ডে, কর্মজীবন শুরু করেন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে। পরে সেখানে দীর্ঘ ১২ বছর কাজ শেষে ২০১৬ সালে জার্মানির বার্লিনে ব্রিটিশ দূতাবাসের নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করেন।

পরে ২০১৮ সালে স্মিথের ইউক্রেনীয় স্ত্রী তাকে ছেড়ে ইউক্রেন চলে যান এবং তারপর থেকেই স্মিথের আচরণও বদলে যেতে শুরু করে।

পরে স্মিথকে তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়। বলা হয়, তিনি ব্রিটিশ দূতাবাসের গোপন তথ্য চুরি করে তা একটি ইউএসবি ড্রাইভে মজুত করতেন।

বিষয়টি নজরে আসার পর স্মিথকে ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়ার আরজি জানানো হয় ব্রিটিশ সরকারের কাছে। পরে ২০২২ সালের এপ্রিল মাসে তাকে ব্রিটেনে ফিরিয়ে আনা হয়।  

বিচারক বলেন, আপনি ব্রিটিশ জনগণের জীবনকে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে ফেলেছেন। আপনি সুকৌশলে দিনের পর দিন এই বেআইনি কাজ চালিয়ে গেছেন।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit