রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

কোটি টাকা দিয়ে কী করবেন, ভেবে পাচ্ছেন না অটোচালক দম্পতি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লটারিতে এক কোটি টাকা জিতে কপাল খুলল অটোচালক ও তার স্ত্রীর। টাকা পেয়ে আনন্দে আত্মহারা হলেও এত টাকা দিয়ে কী করবেন তা ভেবে পাচ্ছেন না ভারতের পশ্চিমবঙ্গের এই দম্পতি। 

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে- পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সালুয়ার গোলাপী এলাকায় বাড়ি অটোচালক সুমন কাচারি ও তার স্ত্রী মায়ার। দুজনের টানাটানির সংসার। ভাগ্য ফেরাতে মাঝে-মধ্যেই লটারির টিকিট কিনতেন তারা। মাঝে-মধ্যে ছোটখাটো পুরস্কার জিতলেও এবার ১ কোটি টাকা জিতেছেন মায়া; কিন্তু এত টাকা নিয়ে কী করবেন, তা ভেবে পাচ্ছেন না এই দম্পতি।

বৃহস্পতিবার লটারির টিকিটে প্রথম পুরস্কার জিতেন মায়া। এরপর স্বামীকে নিয়ে থানায় যান তিনি। 

মায়া বলেন, গত ৩-৪ বছর ধরে এলাকার একটি নির্দিষ্ট দোকান থেকে লটারির টিকিট কিনছি। একবার ২ লাখ টাকা এবং আরেকবার ২৫ হাজার টাকা পেয়েছিলাম। 

তিনি আরও বলেন, বৃহস্পতিবার লটারি দোকানদার যখন ফোন করে জানান, আমি কোটি টাকা জিতেছি, তখন বিশ্বাসই করতে পারছিলাম না। ভেবেছিলাম তিনি মজা করছেন।

মায়া বলেন, ওই টাকা ব্যাংকে জমা হওয়ার কথা; কিন্তু এখনো ঠিক করতে পারিনি, কী করব এই টাকা দিয়ে।

কোটি টাকা জিতে কেমন লাগছে? এমন প্রশ্নে মায়ার জবাব- আপনারাই বলুন, কোটি টাকা জিতলে কেমন লাগতে পারে! তিনি আরও বলেন, কিন্তু এত টাকা নিয়ে কী করব, সেটাই ভাবছি। চিন্তায় পড়ে গেছি।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit