রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

চলতি মাসেই প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : টানা ১৩ বছর পর প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা হয়েছে। গত ৩০ ডিসেম্বর হয় এ পরীক্ষা। এতে ছয় লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাচ্ছে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী। আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল হওয়ায় শিক্ষার্থীদের মেধা যাচাই করতে বৃত্তি চালু করা হয়েছে। বৃত্তি নীতিমালা অনুযায়ী সারাদেশে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে দেওয়া হবে বৃত্তি। আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ ফলাফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে খাতা মূল্যায়ন কাজ শেষ হয়েছে। এখন শুধু ফলাফল তৈরি করা বাকি রয়েছে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, বৃত্তি পরীক্ষা ১০০ নম্বরে চারটি বিষয় থেকে প্রশ্ন করা হয়। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর ছিল। বহু-নির্বাচনী এবং লিখিত- এই দুই পদ্ধতিতে উত্তর দিতে হয়েছে। এ জন্য সময় ছিল দুই ঘণ্টা। এর মধ্যে ৪০ শতাংশ লিখিত ও ৬০ শতাংশ এমসিকিউ ছিল। বৃত্তি পরীক্ষায় সারাদেশে ৫ লাখ ৩৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit